Home
About Us
MEET LMA INTERNATIONAL
১৫+ বছরের অভিজ্ঞতা, ৫০০০+ শিক্ষার্থী, এবং একটাই লক্ষ্য — মানুষের জীবন বদলে দেওয়া।
→ Who Am I
Hi, I'm Ln. Mobashir Ahamed — Spoken English Expert & Life Coach
Ln Mobashir Ahamed একজন অভিজ্ঞ ইংরেজি ভাষা প্রশিক্ষক, শিক্ষাবিদ এবং কনটেন্ট ক্রিয়েটর। তিনি এই সেক্টরে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সময়ে তিনি লক্ষাধিক শিক্ষার্থীকে ইংরেজি শেখার সঠিক দিকনির্দেশনা দিয়েছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার যোগ্য করে তুলেছেন।
তিনি এমন একজন প্রশিক্ষক, যার কাছে ইংরেজি শিখতে এসে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এমনকি ক্লাস ৪ পর্যন্ত পড়াশোনা না করা মানুষও তাঁর কাছ থেকে সহজভাবে ইংরেজি শিখতে পেরেছেন। কারণ তিনি বিশ্বাস করেন— ইংরেজি কঠিন নয়, কঠিন হলো শেখানোর পদ্ধতি।
Ln Mobashir Ahamed-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের মানুষকে ইংরেজি শেখানো সবচেয়ে সহজ ও বাস্তবমুখী পদ্ধতিতে। তিনি জটিল গ্রামার বাদ দিয়ে দৈনন্দিন ব্যবহার, বাস্তব উদাহরণ এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের ভয় দূর করে আত্মবিশ্বাস তৈরি করেন।
তাঁর নিজস্ব YouTube Channel ও Facebook Page রয়েছে “Ln Mobashir Ahamed” নামে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তাঁর ভিডিও দেখে ঘরে বসেই ইংরেজি শিখছে। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তিনি দেশ-বিদেশের অসংখ্য শিক্ষার্থীকে নিয়মিত গাইড করে যাচ্ছেন।
একাডেমিকভাবে তিনি ইংরেজিতে বি.এ (অনার্স) সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি LMA International-এর Founder & CEO হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষা ও আন্তর্জাতিক গাইডলাইন সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী বর্তমানে ইউরোপ ও আমেরিকায় সফলভাবে বসবাস, পড়াশোনা ও কাজ করছে, যা তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও কার্যকর শিক্ষাপদ্ধতির বাস্তব প্রমাণ। তাঁর আজীবনের লক্ষ্য একটাই— বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভয় ছাড়া, আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি বলতে পারে।
Spoken English Expert
Life Coach
Embassy Interview Expert
Communication
IELTS Specialist
Hi, I'm
Dr. Aklima Akter একজন সুপরিচিত চিকিৎসক, শিক্ষাবিদ এবং সামাজিক উন্নয়নকর্মী। দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মানুষের জীবনমান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রতি তাঁর গভীর আগ্রহ ও অঙ্গীকার তাঁকে একটি অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে পরিণত করেছে।
বর্তমানে তিনি LMA International-এর Managing Director (MD) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, ইংরেজি ভাষা প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গাইডলাইন প্রদানের মাধ্যমে হাজারো শিক্ষার্থী ও তরুণ-তরুণীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।
একজন দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা হিসেবে তিনি বিশ্বাস করেন, সঠিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাসই একজন মানুষের জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই বিশ্বাস থেকেই তিনি LMA International-এর বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য একটাই— এমন একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও আন্তর্জাতিক মানের প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
MBBS
FCPS
MPH
→ আমার স্পেশালাইজেশন
Areas of Expertise
চারটি কোর এরিয়ায় গভীর দক্ষতা — যা আপনাকে দেবে কম্প্রিহেনসিভ ট্রান্সফরমেশন।
🗣️
Spoken English
আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলার দক্ষতা তৈরি — বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত।
📊
IELTS Preparation
আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলার দক্ষতা তৈরি — বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত।
💪
Life Coaching
আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলার দক্ষতা তৈরি — বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত।
✈️
Embassy Interview
mbassy Interview Preparation এ বিশেষজ্ঞ গাইডলাইন — সাফল্যের হার ৯৫%+।
→ What Drives Us
Mission, Vision & Values
একটি একাডেমির পেছনে যে আদর্শ ও বিশ্বাস কাজ করে — সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
🎯 Our Mission
ইংরেজির বাধা দূর করা
ইংরেজি ভাষার ভয় ও বাধা দূর করে প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলা — যেন তারা জীবনের প্রতিটি সুযোগ কাজে লাগাতে পারেন।
🌍 Our Vision
1 লাখ শিক্ষার্থীর জীবন বদলানো
আগামী ৫ বছরে ১০ লাখ বাংলাদেশিকে ইংরেজিতে দক্ষ করে তোলা এবং বিশ্বমানের সুযোগের দরজা খুলে দেওয়া।
💎 Core Values
বিশ্বাস, মান ও ফলাফল
শিক্ষার্থীর সাফল্যই আমাদের সাফল্য। গ্যারান্টেড শেখার পদ্ধতি, সৎ গাইডলাইন এবং বাস্তব ফলাফলই আমাদের মূল মূল্যবোধ।
— আপনিও কি প্রস্তুত? —
ট্রান্সফরমেশনের জন্য
আজই শুরু করুন!
১ লাক্ষ + শিক্ষার্থী আমার উপর আস্থা রেখেছেন — পরবর্তী সাফল্যের গল্পটা আপনার হোক।